দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খাগড়াছড়িতে ত্রিপুরা কল্যাণ সংসদের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কল্যাণ সংসদের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৭ আগস্ট (শুক্রবার) বিকেল ৫টায় খাগড়াছড়ি শহরের ত্রিপুরা কল্যাণ সংসদের নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা ও বিটিকেএস এর সাবে সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা।অনুষ্ঠানের শুরুতে ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। 

আরও  পড়ুন, সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল: বিচার চেয়ে টিসি পেল ভুক্তভোগী

পরে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, যুব কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের দীর্ঘ পথচলা, ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে ত্রিপুরা জনগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ত্রিপুরা সম্প্রদায়ের শিল্পীরা ককবরক গান পরিবেশনা করেন।অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, যুব ও ছাত্র সংগঠনের প্রতিনিধিসহ ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিষয় : প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা কল্যাণ সংসদ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে ত্রিপুরা কল্যাণ সংসদের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x