নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র বা টিসি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে কাঁচপুরের ওমর আলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী হেঁটে যাওয়ার সময় এক কিশোর তাকে পেছন থেকে লাথি মারে। সম্প্রতি সেই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় সালিসে অভিযুক্ত কিশোরকে ক্ষমা চাইতে বলা হয়।
আরও পড়ুন, বিশ্বনাথের গানের আসর মাতিয়ে ফেরার পথে প্রাণ হারালেন পেহেলি ভৈরবী
তবে ভুক্তভোগী ছাত্রীর পরিবার অভিযোগ করেছে, ন্যায়বিচার পাওয়ার বদলে তাদের মেয়েকে বিদ্যালয় থেকে টিসি দিয়ে বের করে দেওয়া হয়েছে।ছাত্রীর বাবা দাবি করেন, স্কুল চলাকালীন বাইরে থাকার অভিযোগে তার মেয়েকে টিসি দেওয়া হয়েছে এবং এখন নতুন স্কুলে ভর্তির জন্য তারা ভোগান্তিতে পড়েছেন।অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী টিসি দেওয়া হয়েছে এবং ঘটনাটি বিদ্যালয়ের সীমানার বাইরে ঘটেছে।পুলিশ বলছে, ভিডিওটি তাদের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন