দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

হবিগঞ্জ শহরতলীর উমেদনগর এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার ভোরে উমেদনগর এলাকার একটি স্থানে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর মিয়া ওই এলাকার পুরানহাটি এলাকার বাসিন্দা। তার বয়স আনুমানিক ৩৫ বছর।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে উমেদনগর এলাকায় বৈদ্যুতিক তার চুরির উদ্দেশ্যে যান আলমগীর। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন।

আরও  পড়ুন, লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

 বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক ধ্রুবেশ চক্রবর্তী জানান, নিহত আলমগীরের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিষয় : বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জ শহরতলীর উমেদনগর এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার ভোরে উমেদনগর এলাকার একটি স্থানে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর মিয়া ওই এলাকার পুরানহাটি এলাকার বাসিন্দা। তার বয়স আনুমানিক ৩৫ বছর।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে উমেদনগর এলাকায় বৈদ্যুতিক তার চুরির উদ্দেশ্যে যান আলমগীর। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন।

আরও  পড়ুন, লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

 বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক ধ্রুবেশ চক্রবর্তী জানান, নিহত আলমগীরের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x