দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

রাজধানীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফুলের দোকানের কর্মচারীর মরদেহ

ফুলের দোকানের কর্মচারীর মরদেহ

রাজধানীর কদমতলীতে একটি বাসা থেকে মো. রানা নামে এক ফুলের দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দনিয়া পাটের বাগ এলাকায়।বৃহস্পতিবার বিকেলে নিজ বাসার শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচানো অবস্থায় রানাকে দেখতে পান তার স্বজনরা। পরে খবর পেয়ে সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পরিবারের সদস্যরা জানান, রানা শাহবাগ এলাকার একটি ফুলের দোকানে কাজ করতেন।

আরও  পড়ুন, ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪১৪, উদ্ধার অস্ত্র-মাদক ও জাল নোট

 পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলছিল বলে তারা দাবি করেছেন।পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রানা মাদকাসক্ত ছিলেন। তবে এ বিষয়টিও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : গলায় ফাঁস কর্মচারীর মরদেহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

রাজধানীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফুলের দোকানের কর্মচারীর মরদেহ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর কদমতলীতে একটি বাসা থেকে মো. রানা নামে এক ফুলের দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দনিয়া পাটের বাগ এলাকায়।বৃহস্পতিবার বিকেলে নিজ বাসার শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচানো অবস্থায় রানাকে দেখতে পান তার স্বজনরা। পরে খবর পেয়ে সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পরিবারের সদস্যরা জানান, রানা শাহবাগ এলাকার একটি ফুলের দোকানে কাজ করতেন।

আরও  পড়ুন, ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪১৪, উদ্ধার অস্ত্র-মাদক ও জাল নোট

 পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলছিল বলে তারা দাবি করেছেন।পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রানা মাদকাসক্ত ছিলেন। তবে এ বিষয়টিও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত