দৈনিক সংবাদ দিগন্ত

কসবায় পারিবারিক কলহের জেরে আইনজীবীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে অ্যাডভোকেট মনোয়ার হোসেন দীপু (৩৭) নামে এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।সোমবার (১৩ জুলাই) সকালে কসবা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শাহপুর উত্তরপাড়ায় নিজ বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন দীপু আলমগীর হোসেন ও পেয়ারা বেগমের ছেলে। তিনি কসবা পৌর ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সাবেক সহ-সভাপতি ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরও  পড়ুন, মিঠাপুকুরে বিএনপি নেতার ‘ইয়াবা সেবনের ভিডিও’ ভাইরাল, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়পারিবারিক কলহের জেরে তিনি নিজ কক্ষে ঘরের তীরের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কসবায় পারিবারিক কলহের জেরে  আইনজীবীর আত্মহত্যা