উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে লঘুচাপের বর্ধিতাংশ। এ অবস্থায় আগামী পাঁচ দিন পর দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।শনিবার (১৭ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাস অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সকালে ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।
আরও পড়ুন, ফুটপাত দখলমুক্ত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন তারেক রহমান
সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয় ৭৩ শতাংশ। শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে এবং রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।এদিকে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন না হলেও পাঁচ দিন পর সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কতটা কমতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী পূর্বাভাসে জানা যেতে পারে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন