রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। পাশাপাশি সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।শনিবার সকালে প্রধানমন্ত্রী মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব একেএম নাজমুল হক।পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাঁদের চলাচলে কতটা সুবিধা হয়েছে। বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি। এ ছাড়া রাজধানীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষ কোনো ভোগান্তিতে পড়ছেন কি না, তা জানতে তাঁদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন, গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক
প্রধানমন্ত্রী সাধারণ মানুষের অভিজ্ঞতা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাতগুলো ব্যবহার উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং চলাচলের পথে প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।এ সময় প্রধানমন্ত্রী বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।রাজধানীর ব্যস্ত সড়ক ও ফুটপাত ব্যবস্থাপনায় জনসাধারণের ভোগান্তি কমানো এবং পথচারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের সরেজমিন পরিদর্শন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয় : সংশ্লিষ্ট পথচারী ফুটপাত পরিদর্শন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন