আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে পাচারের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩৭৭ বোতল নিষিদ্ধ ‘ফেয়ারডিল’ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মমিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক।শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-১১।গোপন সংবাদের ভিত্তিতে রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে বসানো হয় বিশেষ চেকপোস্ট। এ সময় সন্দেহজনক একটি ট্রাক থামানোর সংকেত দিলে চালকের আসন থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন।
আরও পড়ুন, তুহিন হত্যার বিচার দাবিতে গাজীপুরে সাংবাদিকদের বিক্ষোভ
পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতরে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ৩৭৭ বোতল নিষিদ্ধ ‘ফেয়ারডিল’।র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি মমিন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।র্যাবের দাবি, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন মমিন।উদ্ধার করা মাদক ও জব্দ ট্রাকসহ আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয় : ফেয়ারডিল মাদক কারবারি আমের ক্যারেটে

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন