দৈনিক সংবাদ দিগন্ত

বগুড়ায় ৬০ বোতল ফেয়ারডিল ইস্কাফ ও ২৯ কেজি গাঁজাসহ তিন জন গ্রেফতার

সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দিনাজপুর -টু-ঢাকাগামী যাত্রীবাহী বাসে করে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় এবং র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায়, সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল আজ বুধবার (১৮ ফেব্রুয়ারী) আনুমানিক ২ টা ৩০ মিনিটে বগুড়া শেরপুর উপজেলা ভবানীপুর ইউনিয়নের সনকা এলাকার নাবিল হাইওয়ে রেষ্টুরেন্ট জামে মসজিদের সামনে একটি মাদক বিরোধী অভিযানপরিচালনা করে ধৃত অভিযুক্ত  ১। মোঃ মামুনুর রশীদ (৪৫), পিতা-মৃত ওয়াহেদুল করিম, মাতা-মৃত রেহেনা বেগম, সাং-পশ্চিম রামনগর (পৌরসভা ১নং ওয়ার্ড), থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর কে ৬০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল এবং ২ বোতল ইস্কাফসহ আটক করতে সক্ষম হয় এবং একই তারিখ সকাল আনুমানিক ০৬.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আরো পড়ুন , বগুড়া শাহাজানপুরে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ রাজিব গ্রেফতারকুমিল্লা -টু- ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বাসে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শেরপুর থানাধীন শাহবন্দেগী ইউনিয়নের হামছাপুর গ্রামস্থ স্বাক্ষর ফিলিং স্টেশন এর সামনে ঢাকা টু রংপুর হাইওয়ে রাস্তার উপরে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত ১। মোঃ সুমন মিয়া (২৮), পিতা মোঃ জাকির হোসেন, মাতা-মৃত আয়েশা আক্তার, সাং ভাটরা জংগলপুর, থানা-কুমিল্লা সদর দক্ষিন, জেলা-কুমিল্লা, ২। মোঃ সাইফুল ইসলাম (২৭) পিতা মোঃ সাইদুল ইসলাম, মাতা-মোছাঃ মোরশেদা বেগম, সাং-শটিপাড়া, থানা ও জেলা-নীলফামারীদ্বয়’কে ২৯ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি বাটন মোবাইল ও ২টি সিম জব্দ করা হয়। আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়।

বগুড়ায় ৬০ বোতল ফেয়ারডিল ইস্কাফ ও ২৯ কেজি গাঁজাসহ তিন জন গ্রেফতার