সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জুলাই স্মরণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মরণে জুলাই সম্মেলন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় ।র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুলাইঐক্য মধ্যনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আন্দোলনের স্মৃতি তুলে ধরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোছাব্বির হোসেন,সাংগঠনিক সম্পাদক সম্রাট আলম,মধ্যনগর সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, চামরদানী ইউনিয়ন সভাপতি মাওঃ আবু তাহের,সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ প্রমুখ।বক্তারা বলেন আজ বাংলাদেশের জন্য একটি অন্যতম স্মরণীয় দিন ঐতিহাসিক ৫ ইআগষ্ট।
আরও পড়ুন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে র্যালি ঘিরে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ আহত অন্তত ১০
এইদিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধ্যনগর শাখার সকল নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের কাছে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করার জোরদাবী জানান।তারা আরও বলেন, কোটা আন্দোলন থেকে শুরু হয় ফ্যাসিবাদ আওয়ামী সরকার পতনের ডাক। ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন, পরবর্তীতে দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হতাহতের ঘটনায় নিহত ও আহত হয়, এবং ব্যাপক রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। আন্দোলনের ধারাবাহিকতায় সে সময়কার সরকারের পতন ঘটে, এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে।অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দরা।
বিষয় : আন্দোলন আলোচনা সভা জুলাই স্মরণ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন