বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।বুধবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ‘অদম্য জুলাই’ শীর্ষক একটি র্যালি বের করলে এ ঘটনার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, র্যালিতে বহিরাগতদের উপস্থিতি নিয়ে ছাত্রদলের আপত্তির পর প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ শুরু হয়।পরিস্থিতি একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। শিক্ষকদের সঙ্গে কর্মসূচির অনুমতি নিয়েও উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন, টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, হেরোইন-অস্ত্র উদ্ধার
ছাত্রদলের দাবি, বহিরাগতদের নিয়ে মিছিল করায় আপত্তি জানালে তাদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে ছাত্রশিবিরের অভিযোগ, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন এবং তাদের ওপর হামলা হয়েছে।ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং দুই পক্ষকে শান্ত রাখার চেষ্টা চলছে।দুপুর পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা অব্যাহত ছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন