দৈনিক সংবাদ দিগন্ত

কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি, আগামীকাল থেকেই শুরু

কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি

কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল থেকেই কাঁচামরিচ আমদানি শুরু হবে।রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কাঁচামরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে।তিনি জানান, কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। এতে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও  পড়ুন, এলপিজির নতুন দাম ঘোষণা, ১২ কেজি সিলিন্ডার কিনতে গুনতে হবে ১,৫৯৮ টাকা

বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এর দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল।শান্তিনগর বাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বার্থে বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে।তিনি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠভাবে বাজার পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান, যাতে কৃত্রিম সংকট ও মূল্য কারসাজির সুযোগ না থাকে।সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে কাঁচামরিচের বাজারে স্বস্তি ফিরতে পারে বলে আশা করছেন ভোক্তা ও ব্যবসায়ীরা।

বিষয় : আমদানি অনুমতি কাঁচামরিচ অনুমতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি, আগামীকাল থেকেই শুরু

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল থেকেই কাঁচামরিচ আমদানি শুরু হবে।রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কাঁচামরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে।তিনি জানান, কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। এতে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও  পড়ুন, এলপিজির নতুন দাম ঘোষণা, ১২ কেজি সিলিন্ডার কিনতে গুনতে হবে ১,৫৯৮ টাকা

বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এর দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল।শান্তিনগর বাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বার্থে বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে।তিনি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠভাবে বাজার পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান, যাতে কৃত্রিম সংকট ও মূল্য কারসাজির সুযোগ না থাকে।সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে কাঁচামরিচের বাজারে স্বস্তি ফিরতে পারে বলে আশা করছেন ভোক্তা ও ব্যবসায়ীরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x