দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ

ফেনীতে টিকটক ভিডিও বানানোর সময় এক শিশু উত্যক্তের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ, শিশুর হাত ধরে টানাটানি করা হয় এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে। মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী।অভিযোগ, তিন যুবকের মধ্যে দুজন শিশুটির হাত ধরে টানাটানি করে উত্যক্ত করে এবং অন্যজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

আরও  পড়ুন, চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

ভয়ে শিশুটি প্রথমে কাউকে কিছু জানায়নি। পরদিন রাতে সে বাবার কাছে ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করেন।এ ঘটনায় তিন যুবকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক অন্য দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।আইনশৃঙ্খলা বাহিনী বলছে, শিশুর নিরাপত্তা ও ডিজিটাল মাধ্যমে এমন ঘটনার বিস্তার রোধে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনলাইন হয়রানিমূলক কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনায় দ্রুত বিচার ও কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

বিষয় : প্রধান আসামি টিকটক ভিডি শিশু উত্যক্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ফেনীতে টিকটক ভিডিও বানানোর সময় এক শিশু উত্যক্তের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ, শিশুর হাত ধরে টানাটানি করা হয় এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে। মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী।অভিযোগ, তিন যুবকের মধ্যে দুজন শিশুটির হাত ধরে টানাটানি করে উত্যক্ত করে এবং অন্যজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

আরও  পড়ুন, চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

ভয়ে শিশুটি প্রথমে কাউকে কিছু জানায়নি। পরদিন রাতে সে বাবার কাছে ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করেন।এ ঘটনায় তিন যুবকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক অন্য দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।আইনশৃঙ্খলা বাহিনী বলছে, শিশুর নিরাপত্তা ও ডিজিটাল মাধ্যমে এমন ঘটনার বিস্তার রোধে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনলাইন হয়রানিমূলক কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনায় দ্রুত বিচার ও কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত