দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

ইউপি চেয়ারম্যান- মির্জা ফখরুল ইসলা

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৪নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদে নিয়মিত অফিস করছেন না ইউপি চেয়ারম্যান- মির্জা ফখরুল ইসলাম এমন অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, চেয়ারম্যান দপ্তরে সশরীরে উপস্থিত না থেকে বাড়িতে বসেই প্যানেল চেয়ারম্যান ও ইউপি সচিবের মাধ্যমে মনগড়া উপায়ে দাপ্তরিক কাজ চালাচ্ছেন। ফলে গুরুত্বপূর্ণ ও জরুরি সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ সেবাগ্রহীতারা। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স এবং ভিজিডি-ভিজিএফ কার্ডের বিভিন্ন স্বাক্ষর ও অনুমোদনের জন্য প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত মানুষ আসেন। কিন্তু পরিষদে এসে চেয়ারম্যানের দেখা পান না সেবা প্রার্থীরা। অনেক সময় বাধ্য হয়ে প্যানেল চেয়ারম্যানের কাছে ঘুরতে হয় 

আরও  পড়ুন, বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাজ না পেয়ে খালি হাতে ফিরে যেতে হয় সাধারণ মানুষকে। এতে একদিকে যেমন কাজের গতি শ্লথ হচ্ছে, অন্যদিকে সরকারি সেবার মান নিয়ে জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, “জরুরি একটি সনদে স্বাক্ষরের জন্য তিন দিন ধরে পরিষদে আসছি। চেয়ারম্যান সাহেব অফিসে বসেন না শুনি। প্যানেল চেয়ারম্যানের কাছে গেলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।”এ বিষয়ে কথা বলতে বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।তবে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন মহল অবিলম্বে পরিষদে চেয়ারম্যানের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার এবং সেবা সহজীকরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয় : অভিযোগ অনুপস্থিত ইউপি চেয়ারম্যান অভিযোগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৪নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদে নিয়মিত অফিস করছেন না ইউপি চেয়ারম্যান- মির্জা ফখরুল ইসলাম এমন অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, চেয়ারম্যান দপ্তরে সশরীরে উপস্থিত না থেকে বাড়িতে বসেই প্যানেল চেয়ারম্যান ও ইউপি সচিবের মাধ্যমে মনগড়া উপায়ে দাপ্তরিক কাজ চালাচ্ছেন। ফলে গুরুত্বপূর্ণ ও জরুরি সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ সেবাগ্রহীতারা। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স এবং ভিজিডি-ভিজিএফ কার্ডের বিভিন্ন স্বাক্ষর ও অনুমোদনের জন্য প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত মানুষ আসেন। কিন্তু পরিষদে এসে চেয়ারম্যানের দেখা পান না সেবা প্রার্থীরা। অনেক সময় বাধ্য হয়ে প্যানেল চেয়ারম্যানের কাছে ঘুরতে হয় 

আরও  পড়ুন, বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাজ না পেয়ে খালি হাতে ফিরে যেতে হয় সাধারণ মানুষকে। এতে একদিকে যেমন কাজের গতি শ্লথ হচ্ছে, অন্যদিকে সরকারি সেবার মান নিয়ে জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, “জরুরি একটি সনদে স্বাক্ষরের জন্য তিন দিন ধরে পরিষদে আসছি। চেয়ারম্যান সাহেব অফিসে বসেন না শুনি। প্যানেল চেয়ারম্যানের কাছে গেলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।”এ বিষয়ে কথা বলতে বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।তবে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন মহল অবিলম্বে পরিষদে চেয়ারম্যানের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার এবং সেবা সহজীকরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত