ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার
ফেনীতে টিকটক ভিডিও বানানোর সময় এক শিশু উত্যক্তের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ, শিশুর হাত ধরে টানাটানি করা হয় এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে। মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী।অভিযোগ, তিন যুবকের মধ্যে দুজন শিশুটির হাত ধরে টানাটানি করে উত্যক্ত করে এবং অন্যজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।আরও পড়ুন, চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদভয়ে শিশুটি প্রথমে কাউকে কিছু জানায়নি। পরদিন রাতে সে বাবার কাছে ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করেন।এ ঘটনায় তিন যুবকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক অন্য দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।আইনশৃঙ্খলা বাহিনী বলছে, শিশুর নিরাপত্তা ও ডিজিটাল মাধ্যমে এমন ঘটনার বিস্তার রোধে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনলাইন হয়রানিমূলক কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনায় দ্রুত বিচার ও কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।