প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগে ভারতের মোদি সরকারের ওপর চাপ আরও বাড়িয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই দাবি থেকে কোনোভাবেই সরে আসবে না তারা।শুক্রবার দিল্লির ভিঠলভাই প্যাটেল হাউসে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিদলে ছিলেন জাতীয় মুখপাত্র সৌরভ দাসসহ দুই প্রতিনিধি।বৈঠক শেষে সিজেপি জানায়, আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্নে কোনো সমঝোতা হয়নি।সৌরভ দাস বলেন, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তাদের আন্দোলনের আপসহীন দাবি।
আরও পড়ুন. বেলুচিস্তানে চার দিনের অভিযানে ৫৪ বিচ্ছিন্নতাবাদী নিহত,
এ বিষয়ে শনিবার দুপুর ২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে সরকারকে।সরকারের অনুরোধে শনিবার পর্যন্ত যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখতে রাজি হয়েছে সিজেপি। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দেশজুড়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, চলমান সংকট নিরসনে শনিবার আবারও সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে।প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এখন মোদি সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠছে।
বিষয় : আল্টিমেটাম শিক্ষামন্ত্রীর পদত্যাগে

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন