বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে এসেছে বড় ধরনের পরিবর্তন। কার্যকরী পরিষদের উপনির্বাচন শেষে পুনর্গঠন করা হয়েছে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্ব পেয়েছেন নতুন নেতারা।নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাবেক ছাত্রনেতা ডা. জায়েদ আহমাদ। তাকে সংগঠনটির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতির দায়িত্ব পালন করেন।অন্যদিকে, সদ্য বিদায় নেওয়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ডাকসু ভিপি সাদিক কায়েমের স্থলাভিষিক্ত হয়েছেন আসিফ আব্দুল্লাহ ্,
আর পড়ুন.স্থানীয় নির্বাচন সামনে, দল পুনর্গঠনে মাঠে নামছে বিএনপি
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি বা ভিপি মো. রিয়াজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক হিসেবে।একই সঙ্গে জকসুর সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফকে সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত করা হয়েছে।বুধবার কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের আংশিক হালনাগাদ দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রজীবন শেষ হওয়ায় শূন্য হওয়া পদগুলো পূরণে সংবিধান অনুযায়ী উপনির্বাচনের মাধ্যমে ১২ জন সদস্য নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের মনোনয়নে আরও একজন সদস্য যুক্ত করে নতুন সেক্রেটারিয়েট গঠন করা হয়।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন