দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা হবে বিনামূল্যে, ঘোষণা প্রধানমন্ত্রীর

উচ্চশিক্ষায় নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মেয়েদের উচ্চশিক্ষায় নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে। পাশাপাশি উচ্চশিক্ষায় ভালো ফল করা ছাত্রীদের জন্য চালু করা হবে বিশেষ স্কলারশিপ।বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে মেয়েদের শিক্ষায় যে অগ্রগতি হয়েছিল, সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সিদ্ধান্ত নিয়েছে।প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে যেভাবে শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে, ভবিষ্যতে উচ্চশিক্ষায় ভালো ফল করা ছাত্রীদেরও স্কলারশিপ দেওয়া হবে।

আরও  পড়ুন, ৮ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

এ ছাড়া পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিডডে মিল কর্মসূচি আরও উন্নত করার পরিকল্পনার কথাও জানান।শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠদান নয়, শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি শিশুদের খেলাধুলা, পরিচ্ছন্নতা এবং প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠানে দেশের সেরা শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হয়।সরকারের নতুন এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে নারী শিক্ষা ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

বিষয় : বিনামূল্যে নতুন উদ্যোগ অনার্স

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা হবে বিনামূল্যে, ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

দেশের মেয়েদের উচ্চশিক্ষায় নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে। পাশাপাশি উচ্চশিক্ষায় ভালো ফল করা ছাত্রীদের জন্য চালু করা হবে বিশেষ স্কলারশিপ।বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে মেয়েদের শিক্ষায় যে অগ্রগতি হয়েছিল, সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সিদ্ধান্ত নিয়েছে।প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে যেভাবে শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে, ভবিষ্যতে উচ্চশিক্ষায় ভালো ফল করা ছাত্রীদেরও স্কলারশিপ দেওয়া হবে।

আরও  পড়ুন, ৮ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

এ ছাড়া পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিডডে মিল কর্মসূচি আরও উন্নত করার পরিকল্পনার কথাও জানান।শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠদান নয়, শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি শিশুদের খেলাধুলা, পরিচ্ছন্নতা এবং প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠানে দেশের সেরা শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হয়।সরকারের নতুন এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে নারী শিক্ষা ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত