স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার হওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী এবং এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি—এমন ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।ইসি জানায়, আবেদন যাচাই-বাছাই শেষে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শন করা হবে।
আরও পড়ুন, বাজেট পাসের মধ্য দিয়ে সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন
খসড়া তালিকায় কোনো নাম বাদ পড়লে বা ব্যক্তিগত তথ্যে ভুল থাকলে ২৪ আগস্ট পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে। এরপর যাচাই-বাছাই শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ এবং আপত্তি নিষ্পত্তির পর ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। নতুন ভোটারদের সময়মতো আবেদন করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
বিষয় : নির্বাচন কমিশন ৩১ জুলাই নতুন ভোটা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন