দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বাজেট পাসের মধ্য দিয়ে সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছে। রাষ্ট্রপতির ঘোষণা পাঠের মাধ্যমে বুধবার আনুষ্ঠানিকভাবে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সমাপনী ঘোষণা পাঠ করেন। এর মধ্য দিয়ে শেষ হয় চলতি বাজেট অধিবেশন।এ অধিবেশনে ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট।গত ৭ জুন শুরু হওয়া অধিবেশন মোট ২৬ কার্যদিবস চলে। ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

আরও  পড়ুন, অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা হবে বিনামূল্যে, ঘোষণা প্রধানমন্ত্রীর

বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে ১৪ কার্যদিবস। এতে ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন এবং আলোচনা স্থায়ী হয় প্রায় ৪৯ ঘণ্টা।এ অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়। এছাড়া বিভিন্ন বিধির আওতায় শত শত নোটিশ, প্রশ্নোত্তর ও সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তি করা হয়।সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর উদ্দেশে ২৭৮টি প্রশ্ন জমা পড়লেও ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য জমা পড়া পাঁচ হাজারের বেশি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।এ ছাড়া সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে শেষ হলো চলতি অধিবেশনের কার্যক্রম।

বিষয় : বাজেট পাস বাজেট অধিবেশন সমাপ্তি ঘোষণা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাজেট পাসের মধ্য দিয়ে সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছে। রাষ্ট্রপতির ঘোষণা পাঠের মাধ্যমে বুধবার আনুষ্ঠানিকভাবে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সমাপনী ঘোষণা পাঠ করেন। এর মধ্য দিয়ে শেষ হয় চলতি বাজেট অধিবেশন।এ অধিবেশনে ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট।গত ৭ জুন শুরু হওয়া অধিবেশন মোট ২৬ কার্যদিবস চলে। ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

আরও  পড়ুন, অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা হবে বিনামূল্যে, ঘোষণা প্রধানমন্ত্রীর

বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে ১৪ কার্যদিবস। এতে ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন এবং আলোচনা স্থায়ী হয় প্রায় ৪৯ ঘণ্টা।এ অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়। এছাড়া বিভিন্ন বিধির আওতায় শত শত নোটিশ, প্রশ্নোত্তর ও সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তি করা হয়।সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর উদ্দেশে ২৭৮টি প্রশ্ন জমা পড়লেও ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য জমা পড়া পাঁচ হাজারের বেশি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।এ ছাড়া সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে শেষ হলো চলতি অধিবেশনের কার্যক্রম।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত