দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শনিবার থেকে সারাদেশে বাড়বে বৃষ্টির দাপট, ভারী বর্ষণের আভাস

শনিবার থেকে সারাদেশে বাড়বে বৃষ্টির দাপট

চলতি সপ্তাহের শেষ দিকে সারাদেশে আরও বাড়তে পারে বৃষ্টির তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত লঘুচাপ ঘনীভূত হওয়ার প্রভাবে শনিবার থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, ১৬ ও ১৭ জুলাই দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি হলেও ১৮ জুলাই, শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা,

আরও  পড়ুন, নতুন ভোটার হওয়ার শেষ সুযোগ, ৩১ জুলাই পর্যন্ত আবেদন

 বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।এদিকে বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় নিচু এলাকা, নদীবন্দর এবং পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয় : সারাদেশে বৃষ্টির দাপট , ভারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শনিবার থেকে সারাদেশে বাড়বে বৃষ্টির দাপট, ভারী বর্ষণের আভাস

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

চলতি সপ্তাহের শেষ দিকে সারাদেশে আরও বাড়তে পারে বৃষ্টির তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত লঘুচাপ ঘনীভূত হওয়ার প্রভাবে শনিবার থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, ১৬ ও ১৭ জুলাই দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি হলেও ১৮ জুলাই, শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা,

আরও  পড়ুন, নতুন ভোটার হওয়ার শেষ সুযোগ, ৩১ জুলাই পর্যন্ত আবেদন

 বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।এদিকে বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় নিচু এলাকা, নদীবন্দর এবং পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত