জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের প্রতি কঠোর বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের পরিণতিও পতিত ফ্যাসিস্ট সরকারের মতো হবে।মঙ্গলবার বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।তিনি বলেন, এই দেশ কোনো বিদেশি প্রভাব বা দিল্লির তাঁবেদারিতে চলবে না।
আরও পড়ুন, ভুয়া ফটোকার্ড ছড়ানোয় আইনি পদক্ষেপের ইঙ্গিত রাকিবের
একই সঙ্গে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে সারজিস আলম বলেন, জনগণ ঐতিহাসিক ও রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে বিএনপিকে ভোট দিয়েছে। এখন সেই জনআস্থা ধরে রাখতে হলে জনগণের প্রত্যাশা পূরণ এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে জনগণ বিএনপিকেও ভোট দেবে না বলে মন্তব্য করেন তিনি।পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন। পরে দুপচাঁচিয়া থেকে বগুড়া শহরে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
বিষয় : হুঁশিয়ারি মুখ্য সংগঠক বাস্তবায়ন

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন