দেশের রাজনীতিতে মতভেদ ও আদর্শিক লড়াই থাকলেও রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তনের আহ্বান জানান।তিনি বলেন, রাজনীতিতে ভিন্ন দল থাকবে, ভিন্ন মত থাকবে, কর্মসূচি ও পক্ষ-বিপক্ষ থাকবে।আরো পড়ুন , নাহিদের হুঁশিয়ারি: ডাকে সাড়া দেবে দেশের ৮০ শতাংশ মানুষ তবে এসবের মধ্যেও যুক্তির লড়াইয়ের পাশাপাশি শিষ্টাচার ও সম্মান বজায় রাখা অপরিহার্য।সারজিস আলম আরও উল্লেখ করেন, রাজনৈতিক নেতাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা। জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার পরিবেশ থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।তিনি মনে করেন, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হলে পারস্পরিক সম্মান বজায় রেখে মতবিনিময়ের সুযোগ তৈরি করতে হবে।