দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

গভীর রাতে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন

প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচার ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।(২ জানুয়ারি) রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। 

এদিকে ব্যানার পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরো পড়ুন , নারায়ণগঞ্জ আড়াইহাজারে জামায়াত কর্মীর বাড়িতে হামলা, আহত ৬

পুলিশ এবং স্থানীয়রা জানায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার-বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজের সংলগ্ন সড়কের ওপর টাঙানো হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এছাড়াও একই সময়ে আরও কয়েকটি স্থানে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন দেয় দুবৃর্ত্তরা।  বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবগত করা হয়েছে। কারা এ কাজ করেছে, তা তদন্ত করা হচ্ছে। যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের নির্বাচনি কয়েকটি ব্যানার পুড়িয়ে দেয়। এ ঘটনায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশঙ্কা করছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

বিষয় : আগুন হাসনাত মুখ্য সংগঠক ব্যানার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

গভীর রাতে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচার ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।(২ জানুয়ারি) রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। 

এদিকে ব্যানার পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরো পড়ুন , নারায়ণগঞ্জ আড়াইহাজারে জামায়াত কর্মীর বাড়িতে হামলা, আহত ৬

পুলিশ এবং স্থানীয়রা জানায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার-বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজের সংলগ্ন সড়কের ওপর টাঙানো হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এছাড়াও একই সময়ে আরও কয়েকটি স্থানে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন দেয় দুবৃর্ত্তরা।  বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবগত করা হয়েছে। কারা এ কাজ করেছে, তা তদন্ত করা হচ্ছে। যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের নির্বাচনি কয়েকটি ব্যানার পুড়িয়ে দেয়। এ ঘটনায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশঙ্কা করছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত