দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ আড়াইহাজারে জামায়াত কর্মীর বাড়িতে হামলা, আহত ৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর কর্মীর বাড়িতে বিএনপির নেতাকর্মীদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে জামায়াত কর্মী তাজুল ইসলামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।  হামলায় তাজুল ইসলামসহ ৬ জন আহত হয়েছেন। 

তাজুল ইসলাম জানান, তার ছেলে কবির হোসেন জামায়াতের রাজনীতির সাথে জড়িত। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পাশ্ববর্তী সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের হাবু মেম্বার এবং তার ভাই নুরা পাগলার নেতৃত্বে প্রায় ৩০/৪০ জন লোক ট্রাকযোগে এসে বাড়িতে হামলা চালায়। এসময় লাঠি-সোঠা, রাম-দাসহ দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।  বাড়ির ছাদে অবস্থান নিলে হামলাকারীরা ছাদে উঠে তাজুলকে কুপিয়ে জখম করে।  বাড়ির নারী-পুরুষদের মারধরসহ আসবাপত্র ভাঙচুর করে নগদ টাকা, স্বর্নালংকার লুটপাট করে।  হামলায় পরিবারের ছানাউল্লাহ, মুসা, ফারুক, কবিরসহ ৬জনকে কুপিয়ে জখম করা হয়।  পরে তারা ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে চলে যায়।

হামলার প্রতিবাদে সোমবার বিকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার ) আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা বলেন, উপজেলার উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আনোয়ার হোসেনের নির্দেশে হত্যার উদ্দেশ্যে তাজুল ইসলামের বাড়িতে এ হামলা করা হয়। বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়। ইতঃপূর্বে আরো বেশ কয়েকবার তারা সংসদ সদস্য প্রার্থীসহ নেতা কর্মীদের বাড়ি ঘরে আক্রমণ করেছে। অথচ আমরা প্রশাসনকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখছি না। 

আরও পড়ুন, পবিত্র শবেবরাত উপলক্ষে বিএনপি মহাসচিবের শুভেচ্ছা বার্তা

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাওলানা হাদিউল ইসলাম ও সাবেক আমির মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বার্হী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামীর কর্মী সমর্থকরা। তাদের দাবি, লিখিত অভিযোগ দেয়ার পরেও সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। 

বিষয়টিতে আড়াইহাজার উপজেলা নিবার্হী  কর্মকর্তা  আসাদুর  রহমান জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  জামায়াতে ইসলামী পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি।  সেই  অভিযোগ ইলেকশন ইলেক্ট্ররাল কমিটির কাছে প্রেরণ করা হয়েছে।  বিচারিক কমিটি তদন্ত করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি।  আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিষয় : নারায়ণগঞ্জ হামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নারায়ণগঞ্জ আড়াইহাজারে জামায়াত কর্মীর বাড়িতে হামলা, আহত ৬

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত