কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও বিয়ারসহ ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে একযোগে ৪৯টি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে প্রায় দেড় হাজার পিস ইয়াবা ও ২৪ বোতল বিয়ার।মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযান।রোববার রাতে জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৪৯টি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ—ডিবি।অভিযানে উদ্ধার করা হয় ১ হাজার ৪৯৫ পিস ইয়াবা এবং ২৪ বোতল বিয়ার।এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১০ জন মাদক ব্যবসায়ী এবং ৪৬ জন মাদকসেবী।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন, পাঁচবিবিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশে জেলার সব থানায় সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়।পুলিশ বলছে, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতেই এই অভিযান।অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।পাশাপাশি মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ।কুমিল্লা জেলা পুলিশ বলছে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকের বিস্তার ঠেকাতে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয় : গ্রেপ্তার মাদকবিরোধী বিয়ারসহ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন