পবিত্র শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন তিনি। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি মহাসচিবের পৃথক বাণী গণমাধ্যমে পাঠানো হয়।
পৃথক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ও মুক্তির রজনী হচ্ছে শবেবরাত। আল্লাহ তা’আলা শবেবরাতের রাতে তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং অবিশ্বাসী বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। রিজিকপ্রার্থীদের তিনি রিজিক দান করেন, বিপদগ্রস্তকে তিনি বিপদমুক্ত করেন।’
তিনি বলেন, ‘ইসলাম মানুষকে ইনসাফ ও ভারসাম্যপূর্ণ জীবন বিধান প্রদান করে। নিজেদের সব অমঙ্গল থেকে রেহাই পেতে নিষ্কলুষ, নিষ্পাপ পথে চলার জন্য মুসলমানরা এই রাতে আল্লাহর কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন।এই রাতে মুমিন-মুসলমানরা সরল-সোজা পথে ও নিষ্কলুষ জীবনযাপনের কামনায় আল্লাহর কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন।’ তিনি বলেন, ‘এই পবিত্র রাত ক্ষমার রাত হিসেবে বিবেচিত। শবেবরাত সৌভাগ্যের রজনী, যা আলোকোজ্জ্বল ও মহিমামণ্ডিত। এই রাতে সবার জীবনে নেমে আসুক সুখ-শান্তি-সমৃদ্ধি ও কল্যাণের বারিধারা।
আরও পড়ুন, বুকে পাথর চেপে তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূলে ‘না’-এর ক্যাম্পেইন চলছে: সাদিক কায়েম
আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে সেই মোনাজাত করি।’ বিএনপি মহাসচিব আরো বলেন, ‘এই রহমত ও বরকতের রজনীতে আল্লাহর নির্দেশিত পন্থায় আমরা সবাই মানব জাতির কল্যাণে কাজ করে যাব। এ জন্য আল্লাহর নিকট ধৈর্য ও উদ্যম কামনা করছি। পবিত্র শবেবরাতের এই রজনীতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।’
আপনার মতামত লিখুন