দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনের মাঠ প্রস্তুতিতে ইসি, বৃহস্পতিবার ২৬ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

নির্বাচনের মাঠ প্রস্তুতিতে ইসি

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।নির্বাচন আয়োজন নির্বিঘ্ন করতে আগামী বৃহস্পতিবার ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠকে বসছে ইসি।স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।এরই অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা।প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনাররাও।ইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতেই এ বৈঠক।সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, আইন, পররাষ্ট্র, তথ্য ও সম্প্রচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।

আরও  পড়ুন, সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার : র‍্যাব

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন—বিটিআরসি, বাংলাদেশ ডাক বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই এবং এনটিএমসিসহ গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকেও বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন।এরপর নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের। পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনও।নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা, প্রশাসনিক সমন্বয়, যোগাযোগ, অর্থায়ন, গণমাধ্যম, প্রযুক্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।অর্থাৎ, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের প্রস্তুতি আরও জোরদার করছে নির্বাচন কমিশন। এখন বৃহস্পতিবারের বৈঠকেই স্পষ্ট হতে পারে নির্বাচন আয়োজনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও সমন্বয় কাঠামো।

বিষয় : বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচনের মাঠ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনের মাঠ প্রস্তুতিতে ইসি, বৃহস্পতিবার ২৬ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।নির্বাচন আয়োজন নির্বিঘ্ন করতে আগামী বৃহস্পতিবার ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠকে বসছে ইসি।স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।এরই অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা।প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনাররাও।ইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতেই এ বৈঠক।সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, আইন, পররাষ্ট্র, তথ্য ও সম্প্রচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।

আরও  পড়ুন, সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার : র‍্যাব

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন—বিটিআরসি, বাংলাদেশ ডাক বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই এবং এনটিএমসিসহ গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকেও বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন।এরপর নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের। পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনও।নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা, প্রশাসনিক সমন্বয়, যোগাযোগ, অর্থায়ন, গণমাধ্যম, প্রযুক্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।অর্থাৎ, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের প্রস্তুতি আরও জোরদার করছে নির্বাচন কমিশন। এখন বৃহস্পতিবারের বৈঠকেই স্পষ্ট হতে পারে নির্বাচন আয়োজনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও সমন্বয় কাঠামো।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত