দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাজনীতিতে মতভেদ থাকলেও শিষ্টাচার জরুরি : সারজিস আলম

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

দেশের রাজনীতিতে মতভেদ ও আদর্শিক লড়াই থাকলেও রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তনের আহ্বান জানান।তিনি বলেন, রাজনীতিতে ভিন্ন দল থাকবে, ভিন্ন মত থাকবে, কর্মসূচি ও পক্ষ-বিপক্ষ থাকবে।

আরো পড়ুন , নাহিদের হুঁশিয়ারি: ডাকে সাড়া দেবে দেশের ৮০ শতাংশ মানুষ

 তবে এসবের মধ্যেও যুক্তির লড়াইয়ের পাশাপাশি শিষ্টাচার ও সম্মান বজায় রাখা অপরিহার্য।সারজিস আলম আরও উল্লেখ করেন, রাজনৈতিক নেতাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা। জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার পরিবেশ থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।তিনি মনে করেন, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হলে পারস্পরিক সম্মান বজায় রেখে মতবিনিময়ের সুযোগ তৈরি করতে হবে।

বিষয় : মুখ্য সংগঠক শিষ্টাচার শ্রদ্ধাবোধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রাজনীতিতে মতভেদ থাকলেও শিষ্টাচার জরুরি : সারজিস আলম

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

দেশের রাজনীতিতে মতভেদ ও আদর্শিক লড়াই থাকলেও রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তনের আহ্বান জানান।তিনি বলেন, রাজনীতিতে ভিন্ন দল থাকবে, ভিন্ন মত থাকবে, কর্মসূচি ও পক্ষ-বিপক্ষ থাকবে।

আরো পড়ুন , নাহিদের হুঁশিয়ারি: ডাকে সাড়া দেবে দেশের ৮০ শতাংশ মানুষ

 তবে এসবের মধ্যেও যুক্তির লড়াইয়ের পাশাপাশি শিষ্টাচার ও সম্মান বজায় রাখা অপরিহার্য।সারজিস আলম আরও উল্লেখ করেন, রাজনৈতিক নেতাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা। জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার পরিবেশ থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।তিনি মনে করেন, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হলে পারস্পরিক সম্মান বজায় রেখে মতবিনিময়ের সুযোগ তৈরি করতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত