দৈনিক সংবাদ দিগন্ত

ইরানে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলা, ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি

ইরানে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বিরুদ্ধে তৃতীয় দফার সামরিক অভিযান শেষ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।মার্কিন বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ-সামরিক স্থাপনা, গোলাবারুদ সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়েছে। গত এক সপ্তাহে তিন দফা অভিযানে ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও  পড়ুন, হামলা হলে পাল্টা জবাব, ইসরায়েলকে ছাড় দেবে না ইরান

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, বুশেহর প্রদেশের আসালুয়েহ, দেইর, বুশেহর, দাশতি ও তাঙ্গেস্তানসহ বিভিন্ন এলাকায় মার্কিন বিমান হামলা হয়েছে। পশ্চিম ইরানের লোরেস্তান ও খোন্দাব এলাকাতেও হামলার খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।তবে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই চলছে।হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : যুক্তরাষ্ট্র হামলা লক্ষ্যবস্তু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলা, ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বিরুদ্ধে তৃতীয় দফার সামরিক অভিযান শেষ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।মার্কিন বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ-সামরিক স্থাপনা, গোলাবারুদ সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়েছে। গত এক সপ্তাহে তিন দফা অভিযানে ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও  পড়ুন, হামলা হলে পাল্টা জবাব, ইসরায়েলকে ছাড় দেবে না ইরান

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, বুশেহর প্রদেশের আসালুয়েহ, দেইর, বুশেহর, দাশতি ও তাঙ্গেস্তানসহ বিভিন্ন এলাকায় মার্কিন বিমান হামলা হয়েছে। পশ্চিম ইরানের লোরেস্তান ও খোন্দাব এলাকাতেও হামলার খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।তবে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই চলছে।হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত