যুদ্ধবিরতির সমঝোতা ভেঙে আবারও ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের পাশাপাশি এবার লক্ষ্যবস্তু হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর। ভারতের অর্থনৈতিক ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ এই বন্দরে হামলার ঘটনায় নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ।মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত থেকে ইরানের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় চাবাহার শহরেও হামলার ঘটনা ঘটেছে।ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে
আরো পড়ুন , রুশ হামলা ঠেকাতে ন্যাটোর দ্বারস্থ জেলেনস্কি
অবস্থিত চাবাহার বন্দর শুধু ইরানের জন্য নয়, ভারতের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও ইরানের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই বন্দরের একটি টার্মিনাল পরিচালনা করে ভারত। আফগানিস্তানসহ মধ্য এশিয়া, ইউরোপ ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য যোগাযোগে পাকিস্তানকে পাশ কাটিয়ে বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয় চাবাহার।হামলার পর চাবাহার শহরের বড় অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। একই সময়ে বন্দর আব্বাস ও সিরিক এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বন্দর আব্বাসের কাছে ইরানি বাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালী এলাকায় ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, ইরানের কর্মকাণ্ড যুদ্ধবিরতির লঙ্ঘন এবং এর জবাব দিতেই এই অভিযান।বিশ্লেষকদের মতে, চাবাহার বন্দরে হামলা শুধু ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব পড়তে পারে ভারতসহ পুরো অঞ্চলের কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্কেও।চাবাহার বন্দরে হামলার ঘটনায় এখন নজর আন্তর্জাতিক মহলের দিকে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেটিই এখন বড় প্রশ্ন।
বিষয় : যুদ্ধবিরতির সমঝোতা ভেঙে হামলা শুরু

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন