দেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে বহুল আলোচিত মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় বহাল রেখে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত।বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং গণভোটের বিধান বাদ দেওয়ার বিষয়ে পঞ্চদশ সংশোধনীর সংশ্লিষ্ট ধারাগুলো কার্যকর থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আরও পড়ুন, প্রাথমিক বৃত্তির ফল আজ প্রকাশ , দেখে নিন জানার সহজ উপায়
এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়েছিল।২০১১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং সংবিধানের বিভিন্ন ধারায় মোট ৫৪টি পরিবর্তন আনা হয়েছিল।আজকের এই রায় দেশের সাংবিধানিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা এবং পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বিষয় : তত্ত্বাবধায়ক গণভোটে আপিল বিভাগ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন