গণভোট ইস্যুতে রাজপথ-সংসদে একযোগে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ ও রাজপথে একযোগে আন্দোলনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে তিনি বলেন, গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই রায় যদি না মানা হয়, তবে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি—আমাদের আন্দোলনে কোনো বিরতি থাকবে না। সংসদেও চলবে, রাজপথেও চলবে।”আরো পড়ুন , ছাত্রশিবিরের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি যুবদলেরশফিকুর রহমান আরও বলেন, অতীতে জনগণের রায় অমান্য করার পরিণতি ভালো হয়নি। ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, যারা জনগণের মতামত উপেক্ষা করেন, তাদের পরিণতি শুভ হয় না।এসময় তিনি বর্তমান সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, নির্বাচনের আগে সবাইকে নিয়ে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বিভাজনের রাজনীতি করা হচ্ছে।এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রয়োজন হলে রাজপথ ও সংসদ একাকার হয়ে যাবে, আর সেই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।সমাবেশে তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও ন্যায়বিচারের দাবিতে অতীতে যারা আত্মত্যাগ করেছেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে না।