বিএনপির অবস্থান পরিবর্তন নিয়ে তীব্র সমালোচনা মামুনুল হকের
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জাতীয় সংসদের সরকারি দল বিএনপির অতীত ও বর্তমান অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ফেসবুকে দেওয়া পোস্টে তিনি দলটির রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেন।মামুনুল হক লিখেছেন, ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতা করেছিল বিএনপি। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক চাপের মুখে তারা একই ব্যবস্থা আইন আকারে প্রণয়ন করে।আরো পড়ুন , গণভোটে অন্তর্বর্তীকালীন সরকারের জালিয়াতি : রাশেদ খানএরপর ২০১৪-২০২৪ পর্যন্ত আবারও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে দলটি সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে।তিনি প্রশ্ন তোলেন, রাজনীতিতে নীতির চেয়ে কৌশলই কি বেশি প্রাধান্য পাচ্ছে? পোস্টের শেষাংশে বলেন, বারবার অবস্থান বদলানো দলই রাজনৈতিক পরিস্থিতি ঘোলা করে সুবিধা আদায়ের চেষ্টা করে। তিনি জনমত জানার আহ্বানও জানিয়েছেন।