মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি উদ্যোগকে ঘিরে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন, এই শান্তি চুক্তি ভণ্ডুল করার চেষ্টা করছে ইসরায়েল।ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, যুদ্ধ ও সংঘাত ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারে না। তাই তারা এই শান্তি উদ্যোগ নষ্ট করার চেষ্টা করছে।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও
আরো পড়ুন , ১ কোটির ওষুধ, ৪ কোটির বিল বিতর্কে মুখ খুললেন বান্দরবান সিভিল সার্জন
ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করা ছিল অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া। তুরস্ক মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।সম্প্রতি মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’। এতে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, ইরানের ওপর থেকে কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল এবং পারমাণবিক বর্জ্য ধ্বংসের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তি বাস্তবায়নের জন্য ৬০ দিনের সময় নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ন্যায়বিচার আদায় তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে থাকবে। একই সঙ্গে সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিকে ইরানের প্রতি আন্তর্জাতিক সম্মানের প্রতীক হিসেবে উল্লেখ করেছে তেহরান।
বিষয় : নতুন করে মধ্যপ্রাচ্যের করে উত্তেজনা

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন