দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

মাদারীপুরে *সুস্বাস্থ্যেই কর্মচাঞ্চল্য* ' ব্যানারে  চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

‎আহত সাংবাদিক দুলালকে দেখতে হাসপাতালে প্রশাসনের কর্মকর্তারা

টঙ্গীতে ওসি মাকছুদুল আলমের জিরো টলারেন্স: ৪০ দিনের বিশেষ অভিযানে ৪১৯ অপরাধী গ্রেপ্তার, জব্দ বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র।  ​

কিশোর গ্যাং-মাদকের বিরুদ্ধে সিএমপি কমিশনারের কঠোর বার্তা

নরসিংদীতে দিনব্যাপী ‘রেমিট্যান্স উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

নিজের হাতে খুঁড়েছেন কবর,পাশে বসেই জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা রহিমের

স্টেশনের ৭ নং পার্কিংয়ে জামাই-বউ-শাশুড়ির রমরমা ইয়াবার বাজার

জাতীয় কন্যাশিশু দিবসে সাতক্ষীরায় র‌্যালি-আলোচনা সভা

১ কোটির ওষুধ, ৪ কোটির বিল বিতর্কে মুখ খুললেন বান্দরবান সিভিল সার্জন

৪ কোটির বিল বিতর্কে মুখ খুললেন বান্দরবান সিভিল সার্জন

বান্দরবানে এক কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে ৪ কোটি টাকা উত্তোলনের অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী। বিষয়টিকে তিনি ‘গভীর ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করে বলেন, ঠিকাদারি সিন্ডিকেট সুবিধা করতে না পেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।সিভিল সার্জন জানান, আগে সব টেন্ডার প্রক্রিয়া ম্যানুয়ালি হলেও এবারই প্রথম ই-জিপি (e-GP) পদ্ধতিতে করা হয়েছে। এতে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। মোট ছয়টি প্যাকেজের মধ্যে আলমগীর অ্যান্ড ব্রাদার্স একটি এবং এমএসএম পাঁচটি প্যাকেজের কাজ পায়।ডা. শাহীন হোসাইন বলেন, ‘দীর্ঘদিন যারা ম্যানুয়ালি সব ম্যানেজ করে কাজ বাগিয়ে নিয়েছে, তারা এবারও সিস্টেমে ফেলে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমি অনড় থাকায় তারা সফল হতে পারেনি। এ কারণেই মূলত ওই ঠিকাদারেরা ষড়যন্ত্র শুরু করেছে।’বিল উত্তোলনের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘জুন মাসের শেষ দিকে বাজেট রিফান্ড হওয়ার ঝুঁকি থাকায় বিল প্রস্তুত করে জেলা পরিষদে রাখা হয়েছে। তবে ঠিকাদারকে এখনো এক টাকাও পরিশোধ করা হয়নি।

আরও পড়ুন, কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

 ৯৫ শতাংশ সরঞ্জাম ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শতভাগ বুঝিয়ে দিলে তবেই বিল দেওয়া হবে।’এদিকে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এমএসএম-এর প্রতিনিধি আবু জাহিদ বলেন, ‘১ কোটি টাকার ওষুধ দিয়ে ৪ কোটির বিল নেওয়ার তথ্য সঠিক নয়। আমরা ইতিমধ্যে ৯৫ শতাংশ মালামাল সরবরাহ করেছি। কাজ শেষ করেই বিল উত্তোলন করা হবে।’উল্লেখ্য, অনিয়মের অভিযোগ ওঠার পর গত ৩০ জুন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল ১ জুলাই সকালে কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শন করেন।তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশে আমরা তদন্ত শুরু করেছি। টেন্ডার পদ্ধতি সঠিক ছিল কি না এবং মালামাল যথাযথভাবে কেনা হয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে।

বিষয় : উত্তোলন চিকিৎসা সরঞ্জাম সিভিল সার্জন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

১ কোটির ওষুধ, ৪ কোটির বিল বিতর্কে মুখ খুললেন বান্দরবান সিভিল সার্জন

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x