দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান

ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে মাদকের বিস্তার রোধে গ্রামবাসী ও প্রশাসনের সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।অভিযান চলাকালে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয় এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও  পড়ুন, সুন্দর নগর গড়ার লক্ষ্যে গাজীপুর চৌরাস্তা এলাকা পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন সরকার

 কোনো ব্যক্তি মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে নাওডাঙ্গা ইউনিয়নকে একটি নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা যায়।

বিষয় : প্রশাসন মাদকবিরোধী গ্রামবাসী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে মাদকের বিস্তার রোধে গ্রামবাসী ও প্রশাসনের সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।অভিযান চলাকালে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয় এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও  পড়ুন, সুন্দর নগর গড়ার লক্ষ্যে গাজীপুর চৌরাস্তা এলাকা পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন সরকার

 কোনো ব্যক্তি মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে নাওডাঙ্গা ইউনিয়নকে একটি নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা যায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত