দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

বাঁশ কাটা নিয়ে বিরোধ, মামার হামলায় প্রাণ গেল ভাগ্নের

মামার হামলায় প্রাণ গেল ভাগ্নের

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মামার লাঠির আঘাতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত আবু বকর, কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশিরকুন্ডু গ্রামের বাসিন্দা এবং আলী আকবরের ছেলে।স্থানীয় সূত্র জানায়, পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আবু বকরের সঙ্গে তার মামা সিরু মিয়ার বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ জমির বাঁশ কাটা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

আরও  পড়ুন , পত্নীতলায় এনটিভির ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সিরু মিয়া লাঠি দিয়ে আবু বকরের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক জানিয়েছেন, জমিজমা ও বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত মামলা দায়ের হয়নি। তবে মামলা হলে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : হামলা বিরোধ বাঁশ কাটা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বাঁশ কাটা নিয়ে বিরোধ, মামার হামলায় প্রাণ গেল ভাগ্নের

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মামার লাঠির আঘাতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত আবু বকর, কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশিরকুন্ডু গ্রামের বাসিন্দা এবং আলী আকবরের ছেলে।স্থানীয় সূত্র জানায়, পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আবু বকরের সঙ্গে তার মামা সিরু মিয়ার বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ জমির বাঁশ কাটা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

আরও  পড়ুন , পত্নীতলায় এনটিভির ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সিরু মিয়া লাঠি দিয়ে আবু বকরের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক জানিয়েছেন, জমিজমা ও বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত মামলা দায়ের হয়নি। তবে মামলা হলে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত