দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

বাণিজ্য ও ব্যবসা খাতে খেলাপি ঋণের বিস্ফোরণ, শিল্প খাতকে ছাড়িয়ে নতুন শীর্ষে

বাণিজ্য ও ব্যবসা খাতে খেলাপি ঋণের বিস্ফোরণ

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের চিত্রে এসেছে নতুন পরিবর্তন। আগে যেখানে শিল্প খাতে সবচেয়ে বেশি খেলাপি ঋণ ছিল, এখন সেই অবস্থান দখল করেছে বাণিজ্য ও ব্যবসা খাত। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের ৪৩ দশমিক ২০ শতাংশই বাণিজ্য ও ব্যবসা খাতে, যা এক বছর আগে ছিল ৩৩ শতাংশ।গত বছরের জুনে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৮ হাজার কোটি টাকা। চলতি বছরের মার্চ শেষে তা কমে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকায় দাঁড়ালেও বাণিজ্য ও ব্যবসা খাতে খেলাপি ঋণের অংশ ও পরিমাণ—দুই-ই বেড়েছে।

আরও পড়ুন, এলপিজির দামে স্বস্তির পর বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন বার্তা

অন্যদিকে, শিল্প খাতে খেলাপি ঋণের হার ৪২ শতাংশ থেকে কমে ৩১ শতাংশে নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঋণ পুনঃতফসিল, নবায়ন এবং শিল্প সচল রাখতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে এ খাতে খেলাপি কিছুটা কমেছে।প্রতিবেদনে আরও দেখা যায়, ৫০ কোটি টাকার বেশি ঋণগ্রহীতাদের মধ্যে খেলাপির হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের জুনে যেখানে এ হার ছিল ৩০ শতাংশ, চলতি বছরের মার্চে তা বেড়ে ৪২ শতাংশে পৌঁছেছে।সংশ্লিষ্টদের মতে, অতীতে আমদানির নামে ঋণ নিয়ে পণ্য না এনে অর্থ বিদেশে পাচারের অভিযোগ থাকা কিছু ঋণ এখন খেলাপিতে পরিণত হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।

বিষয় : বাণিজ্য খেলাপি ঋণ নতুন শীর্ষে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বাণিজ্য ও ব্যবসা খাতে খেলাপি ঋণের বিস্ফোরণ, শিল্প খাতকে ছাড়িয়ে নতুন শীর্ষে

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের চিত্রে এসেছে নতুন পরিবর্তন। আগে যেখানে শিল্প খাতে সবচেয়ে বেশি খেলাপি ঋণ ছিল, এখন সেই অবস্থান দখল করেছে বাণিজ্য ও ব্যবসা খাত। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের ৪৩ দশমিক ২০ শতাংশই বাণিজ্য ও ব্যবসা খাতে, যা এক বছর আগে ছিল ৩৩ শতাংশ।গত বছরের জুনে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৮ হাজার কোটি টাকা। চলতি বছরের মার্চ শেষে তা কমে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকায় দাঁড়ালেও বাণিজ্য ও ব্যবসা খাতে খেলাপি ঋণের অংশ ও পরিমাণ—দুই-ই বেড়েছে।

আরও পড়ুন, এলপিজির দামে স্বস্তির পর বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন বার্তা

অন্যদিকে, শিল্প খাতে খেলাপি ঋণের হার ৪২ শতাংশ থেকে কমে ৩১ শতাংশে নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঋণ পুনঃতফসিল, নবায়ন এবং শিল্প সচল রাখতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে এ খাতে খেলাপি কিছুটা কমেছে।প্রতিবেদনে আরও দেখা যায়, ৫০ কোটি টাকার বেশি ঋণগ্রহীতাদের মধ্যে খেলাপির হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের জুনে যেখানে এ হার ছিল ৩০ শতাংশ, চলতি বছরের মার্চে তা বেড়ে ৪২ শতাংশে পৌঁছেছে।সংশ্লিষ্টদের মতে, অতীতে আমদানির নামে ঋণ নিয়ে পণ্য না এনে অর্থ বিদেশে পাচারের অভিযোগ থাকা কিছু ঋণ এখন খেলাপিতে পরিণত হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত