দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের চিত্রে এসেছে নতুন পরিবর্তন। আগে যেখানে শিল্প খাতে সবচেয়ে বেশি খেলাপি ঋণ ছিল, এখন সেই অবস্থান দখল করেছে বাণিজ্য ও ব্যবসা খাত। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের ৪৩ দশমিক ২০ শতাংশই বাণিজ্য ও ব্যবসা খাতে, যা এক বছর আগে ছিল ৩৩ শতাংশ।গত বছরের জুনে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৮ হাজার কোটি টাকা। চলতি বছরের মার্চ শেষে তা কমে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকায় দাঁড়ালেও বাণিজ্য ও ব্যবসা খাতে খেলাপি ঋণের অংশ ও পরিমাণ—দুই-ই বেড়েছে।আরও পড়ুন, এলপিজির দামে স্বস্তির পর বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন বার্তাঅন্যদিকে, শিল্প খাতে খেলাপি ঋণের হার ৪২ শতাংশ থেকে কমে ৩১ শতাংশে নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঋণ পুনঃতফসিল, নবায়ন এবং শিল্প সচল রাখতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে এ খাতে খেলাপি কিছুটা কমেছে।প্রতিবেদনে আরও দেখা যায়, ৫০ কোটি টাকার বেশি ঋণগ্রহীতাদের মধ্যে খেলাপির হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের জুনে যেখানে এ হার ছিল ৩০ শতাংশ, চলতি বছরের মার্চে তা বেড়ে ৪২ শতাংশে পৌঁছেছে।সংশ্লিষ্টদের মতে, অতীতে আমদানির নামে ঋণ নিয়ে পণ্য না এনে অর্থ বিদেশে পাচারের অভিযোগ থাকা কিছু ঋণ এখন খেলাপিতে পরিণত হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।