হরমুজ প্রণালিতে আটকে থাকা সাড়ে আট হাজারের বেশি নাবিককে নিরাপদে সরিয়ে নিতে ইরানের কাছ থেকে স্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা, আইএমও।মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেন, উদ্ধার অভিযানে অংশ নেওয়া কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে না—ইরান এমন নিশ্চয়তা দিলেই সংস্থাটি অবিলম্বে উদ্ধার কার্যক্রম শুরু করতে প্রস্তুত।তিনি
আরো পড়ুন , ক্লাস চলাকালে ছাদ ধস, ১৪ শিশুর প্রাণহানি
জানান, গত বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি জাহাজে ইরানের আকস্মিক হামলার পর নিরাপত্তাজনিত কারণে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।আইএমওর মহাসচিব আরও বলেন, আন্তর্জাতিক নৌ-চলাচল স্বাভাবিক করতে হরমুজ প্রণালিকে দ্রুত মাইনমুক্ত করা জরুরি। এ কাজে সহায়তার জন্য ফ্রান্সসহ কয়েকটি দেশের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তিনি।তবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অন্য কোনো দেশের সহায়তা ছাড়াই ইরান নিজ উদ্যোগে হরমুজ প্রণালির সব মাইন অপসারণ করবে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে চলমান উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি তেল সরবরাহ এবং বৈশ্বিক নৌ-বাণিজ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন