দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রিয়াদে কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির ৯ জনের মরদেহ আসছে কাল

১৬ বাংলাদেশির ৯ জনের মরদেহ আসছে কাল

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার দেশে আনা হবে।বুধবার এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আগামীকাল বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আরও  পড়ুন, সংসদের তৃতীয় অধিবেশন কাল, বিরোধীদের তোপে পড়তে পারে সরকার

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। মর্মান্তিক এ ঘটনায় স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হওয়ার পর স্বজনরা প্রিয়জনের মরদেহের অপেক্ষায় রয়েছেন। আগামীকাল ৯ জনের মরদেহ দেশে পৌঁছানোর মধ্য দিয়ে তাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।বাকি নিহতদের মরদেহ কবে দেশে আনা হবে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিষয় : আগুন মরদেহ ১৬ বাংলাদেশি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রিয়াদে কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির ৯ জনের মরদেহ আসছে কাল

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার দেশে আনা হবে।বুধবার এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আগামীকাল বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আরও  পড়ুন, সংসদের তৃতীয় অধিবেশন কাল, বিরোধীদের তোপে পড়তে পারে সরকার

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। মর্মান্তিক এ ঘটনায় স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হওয়ার পর স্বজনরা প্রিয়জনের মরদেহের অপেক্ষায় রয়েছেন। আগামীকাল ৯ জনের মরদেহ দেশে পৌঁছানোর মধ্য দিয়ে তাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।বাকি নিহতদের মরদেহ কবে দেশে আনা হবে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত