প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
রিয়াদে কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির ৯ জনের মরদেহ আসছে কাল
সংবাদ দিগন্ত ||
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার দেশে আনা হবে।বুধবার এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আগামীকাল বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।আরও পড়ুন, সংসদের তৃতীয় অধিবেশন কাল, বিরোধীদের তোপে পড়তে পারে সরকারসৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। মর্মান্তিক এ ঘটনায় স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হওয়ার পর স্বজনরা প্রিয়জনের মরদেহের অপেক্ষায় রয়েছেন। আগামীকাল ৯ জনের মরদেহ দেশে পৌঁছানোর মধ্য দিয়ে তাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।বাকি নিহতদের মরদেহ কবে দেশে আনা হবে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত