নরসিংদীতে চিনিশপুর ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।চিনিশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বাচ্চু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সজিব খন্দকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা।এ সময় আরও উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সরকার,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ২ আসামিসহ ৫ জন গ্রেফতার
আলোচনা সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দলীয় কর্মকাণ্ডে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।সভায় প্রধান অতিথির বক্তব্যে আওলাদ হোসেন মোল্লা বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ দুর্বার গতিতে চলছে, নির্বাচনের আগে যে যে ওয়াদা দিয়ে সব কিছু বাস্তবায়ন হচ্ছে। বিএনপি সরকার জনগণের সরকার, এই সরকার জনগণের সাথে কখনো বেইমানি করবে না। ভবিষ্যতে এলাকার উন্নয়নে সকল কাজ বিএনপি সরকার করবে। ইনশাআল্লাহ ২বছরের মধ্যে এই ওয়ার্ডে কোন কাজ বাকি থাকবে না।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন