পুলিশ বাহিনীকে ধীরে ধীরে আরও জনবান্ধব করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাতারাতি পুলিশের পরিবর্তন আশা করা ঠিক হবে না। দীর্ঘদিনের কাঠামোগত সংকট কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন। এ জন্য দেশের সব নাগরিকের আন্তরিক সহযোগিতাও চেয়েছেন তিনি।বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির যেসব ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয়েছে, সেগুলোতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।সাম্প্রতিক রংপুরের একটি ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন,
আরও পড়ুন, আরও ৫ দিন বৃষ্টি আট বিভাগেই ভারী বর্ষণের আভাস
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসন কঠোর ও কার্যকর ব্যবস্থা নিয়েছে।পুলিশ সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং উত্তরাধিকারসূত্রে পাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামো—সবকিছু একসঙ্গে বিবেচনা করেই সংস্কারের কাজ এগিয়ে নিতে হচ্ছে।তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে কাজ করতে তাদের অনুপ্রাণিত করার কাজ একসঙ্গে করা হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ ধীরে ধীরে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। তবে এ পরিবর্তনের জন্য কিছুটা সময় দিতে হবে এবং সরকারের উদ্যোগে দেশের নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন