দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নকল পণ্য উৎপাদন ও মাদকসেবনের দায়ে ৪ জনকে দণ্ড, জরিমানা ৫০ হাজার ৩০০ টাকা

নকল পণ্য উৎপাদন ও মাদকসেবনের দায়ে ৪ জনকে দণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেরুয়া ও তুমলিয়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নকল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন এবং মাদকসেবনের অপরাধে ৪টি মামলায় মোট ৫০ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড ও ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার (১৯১১৫)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেরুয়া এলাকায় একটি নামবিহীন প্রতিষ্ঠান নকল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন করছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় একটি মামলায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও  পড়ুন, মিঠাপুকুরের জায়গীরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

একই সঙ্গে দায়ী ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।এছাড়া তুমলিয়া ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযানে বাংলা মদ ও গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে ২ জনকে ৩০ দিন করে এবং ১ জনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান, এসআই, কালীগঞ্জ থানা, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন।জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে।

বিষয় : বিনাশ্রম কারাদণ্ড মাদকসেবন পণ্য উৎপাদন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নকল পণ্য উৎপাদন ও মাদকসেবনের দায়ে ৪ জনকে দণ্ড, জরিমানা ৫০ হাজার ৩০০ টাকা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেরুয়া ও তুমলিয়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নকল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন এবং মাদকসেবনের অপরাধে ৪টি মামলায় মোট ৫০ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড ও ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার (১৯১১৫)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেরুয়া এলাকায় একটি নামবিহীন প্রতিষ্ঠান নকল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন করছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় একটি মামলায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও  পড়ুন, মিঠাপুকুরের জায়গীরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

একই সঙ্গে দায়ী ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।এছাড়া তুমলিয়া ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযানে বাংলা মদ ও গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে ২ জনকে ৩০ দিন করে এবং ১ জনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান, এসআই, কালীগঞ্জ থানা, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন।জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত