দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিঠাপুকুরের জায়গীরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শামীম মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ওমরসানী (২৮) গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীর বাসস্ট্যান্ড সংলগ্ন সঞ্চিতা ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত শামীম মিয়া উপজেলার চেংমারী ইউনিয়নের ফকিরহাট হরিহরপুর গ্রামের সাহেব আলীর ছেলে এবং পেশায় একটি ওষুধ কোম্পানির গাড়ি চালক ছিলেন। আহত ওমরসানী একই ইউনিয়নের তাহিয়ারপুর গ্রামের ওয়াহাব আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রাতে রংপুর শহর থেকে শামীম ও ওমরসানী মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

আরও  পড়ুন,  বায়েক ইউনিয়নে উদযাপিত হলো বর্ণাঢ্য জশনে জুলুস

পথিমধ্যে সঞ্চিতা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে আসা কক্সবাজারগামী তয়েজ এন্টারপ্রাইজ এর একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী শামীমের মৃত্যু হয় এবং চালক ওমরসানী গুরুতর আহত হন।সংবাদ পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত ওমরসানীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে থানার এস আই জনাব সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস তয়েজ এন্টারপ্রাইজ (গাড়ি নাম্বার: ঢাকা-মোট্রো-ব ১৫-৯২৪৭)  আটক করে বড়দরগা হাইওয়ে থানায় রাখা হয়েছে । এ বিষয়ে আইনি ব্যবস্থা (মামলা) গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয় : নিহত বাসের ধাক্কা মোটরসাইকেল আরোহী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিঠাপুকুরের জায়গীরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শামীম মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ওমরসানী (২৮) গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীর বাসস্ট্যান্ড সংলগ্ন সঞ্চিতা ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত শামীম মিয়া উপজেলার চেংমারী ইউনিয়নের ফকিরহাট হরিহরপুর গ্রামের সাহেব আলীর ছেলে এবং পেশায় একটি ওষুধ কোম্পানির গাড়ি চালক ছিলেন। আহত ওমরসানী একই ইউনিয়নের তাহিয়ারপুর গ্রামের ওয়াহাব আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রাতে রংপুর শহর থেকে শামীম ও ওমরসানী মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

আরও  পড়ুন,  বায়েক ইউনিয়নে উদযাপিত হলো বর্ণাঢ্য জশনে জুলুস

পথিমধ্যে সঞ্চিতা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে আসা কক্সবাজারগামী তয়েজ এন্টারপ্রাইজ এর একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী শামীমের মৃত্যু হয় এবং চালক ওমরসানী গুরুতর আহত হন।সংবাদ পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত ওমরসানীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে থানার এস আই জনাব সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস তয়েজ এন্টারপ্রাইজ (গাড়ি নাম্বার: ঢাকা-মোট্রো-ব ১৫-৯২৪৭)  আটক করে বড়দরগা হাইওয়ে থানায় রাখা হয়েছে । এ বিষয়ে আইনি ব্যবস্থা (মামলা) গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত