দৈনিক সংবাদ দিগন্ত

সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৫০)। তাঁদের বাড়ি নরসিংদী জেলায় বলে জানা গেছে।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে সিলেটের দিকে যাচ্ছিলেন। পথে বৈষামোড়া এলাকায় মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়।আরও  পড়ুন, কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে মাদকবিরোধী অভিযান ১৩ জনের কারাদণ্ড এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।দুর্ঘটনায় ঘটনাস্থলেই অনুপ কুমারের মৃত্যু হয়। অন্য আরোহী আনোয়ারুল আজিম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট মহাসড়কে যান চলাচল ও নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত