যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, তেহরান এখন শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে।শুক্রবার চিকিৎসকদের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, কূটনৈতিক প্রক্রিয়ায় স্থবিরতা থাকলেও বৈশ্বিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুনে হওয়া সমঝোতা নিয়ে কট্টরপন্থীদের সমালোচনারও জবাব দেন তিনি। পেজেশকিয়ানের দাবি, ওই চুক্তিতে ইরানের নতিস্বীকারের মতো কোনো ধারা ছিল না।এদিকে সংঘাত অবসানে আলোচনার উদ্যোগও চলছে।
আরও পড়ুন. আব্রাহাম লিংকনে নৌসেনাদের সংঘর্ষ নিহত ৭ দাবি তাসনিমের
ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তবে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে উত্তেজনাও অব্যাহত রয়েছে।যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক নেতৃত্ব। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেছেন, নতুন কোনো হুমকি তৈরি হলে ইরানের সশস্ত্র বাহিনী সর্বাত্মক ও কঠোর জবাব দিতে প্রস্তুত।অন্যদিকে ইরানের ওপর আরও কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
আরও পড়ুন. ১ সেপ্টেম্বর থেকে কুয়েতে বন্ধ ভিজিট ভিসা ও ছুটির স্বয়ংক্রিয় নবায়ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, তেহরান আলোচনায় আগ্রহ দেখালেও এখনো একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি।ট্রাম্প আরও দাবি করেছেন, হরমুজ প্রণালিসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান শক্তভাবে ধরে রেখেছে।ফলে একদিকে কূটনৈতিক যোগাযোগ, অন্যদিকে সামরিক হুঁশিয়ারি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা—সব মিলিয়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এখনো কাটেনি। সংঘাতের অবসানে শেষ পর্যন্ত কূটনীতিই কার্যকর সমাধান এনে দিতে পারে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
বিষয় : যুক্তরাষ্ট্র সংঘাত বাড়াচ্ছে

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন