নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকার একটি পুকুর থেকে কমর কুমার দাস (৩৮) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে শহরের বনবেলঘড়িয়া এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম মনসুর রহমান।নিহত কমর কুমার দাস শহরের লেংগুরিয়া মধ্যপাড়া বিহারিপাড়া এলাকার মৃত হীরা লালা দাসের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে কিছু ভাসতে দেখে স্থানীয়রা কাছে গিয়ে এক ব্যক্তির মরদেহ দেখতে পান।
আরও পড়ুন, চকরিয়ায় সড়ক দুর্ঘটনা দুইজন মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি কমর কুমার দাসের বলে শনাক্ত করেন।স্থানীয়দের ধারণা, নিহত কমর মাদকাসক্ত ছিলেন। রাতে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।নাটোর সদর থানার ওসি অসীম মনসুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
বিষয় : অটোরিকশাচালক মরদেহ উদ্ধার

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন